আমতায় উদ্বোধন হচ্ছে পরশমণি জুয়েলার্স অ্যান্ড ব্রাদার্স-এর নতুন শোরুম, থাকছে আকর্ষণীয় অফার



হাওড়ার আমতার বাসিন্দাদের জন্য সুখবর। দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাসের নাম পরশমণি জুয়েলার্স অ্যান্ড ব্রাদার্স এবার আমতায় উদ্বোধন করতে চলেছে তাদের নতুন শোরুম। ১৯৭৪ সাল থেকে সোনার গয়নার গুণগত মান ও বিশ্বস্ত পরিষেবার জন্য পরিচিত এই প্রতিষ্ঠান আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার), শুভ রথযাত্রা উপলক্ষে তাদের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিংয়ের আয়োজন করেছে। 

উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রাখা হয়েছে একাধিক আকর্ষণীয় অফার। হলমার্ক সোনার গয়নার মজুরিতে সর্বোচ্চ ৩৫% পর্যন্ত ছাড় দেওয়া হবে। পাশাপাশি পুরনো সোনা বদলে ১০০% ক্যাশ ভ্যালু পাওয়ার সুবিধাও থাকছে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত ব্র্যান্ডেড উপহার দেওয়া হবে।

এছাড়াও, যারা ১০ গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনবেন, তারা পাবেন সর্বোচ্চ ₹২,০০০ পর্যন্ত বিশেষ ছাড়। এর সঙ্গে থাকছে ₹৫০০ টাকার শপিং ভাউচার, যা ক্রেতাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ।

 শুধু তাই নয়, নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার ভিত্তিতে থাকছে দারুণ সব উপহার জেতার সুযোগ। ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের কুকওয়্যার, ইন্ডাকশন কুকটপ, মিক্সার গ্রাইন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন এমনকি এয়ার কন্ডিশনার (এসি) পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ পাবেন। 

প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি বিশেষ অঙ্গীকারও করা হয়েছে। তাদের দাবি, হলমার্ক গহনা ভুল প্রমাণ করতে পারলে ₹২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে, যা তাদের পণ্যের গুণগত মানের প্রতি আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

ভিডিও দেখুন 📌

নতুন শোরুমটি অবস্থিত আমতা, ফ্র্যাঙ্করোস মেডিক্যাল শপের পাশে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 7076599953 নম্বরে।

Post a Comment

0 Comments